খাসির আস্ত লেগ রোস্ট রেসিপি

রেস্তোরাঁয় গিয়ে খাসির লেগ রোস্ট খেতে বেশ মজা লাগে। বাড়িতে তৈরি করাটা অনেকেই হয়ত জানেন না। আবার অনেকেই ভাবেন রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না। আজ কিন্তু রেসিপিটা শিখে তৈরি করতে পারেন।
খাসির আস্ত লেগ রোস্ট রেসিপি

খাসির আস্ত লেগ রোস্ট রেসিপি

উপকরণ:
খাসির আস্ত রান ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, জিরা ১ চা-চামচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ ও তেজপাতা পছন্দ মতো, শুকনা মরিচ ৬টি, টকদই আধা কাপ, চিনি ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রী-পোস্তদানা একসঙ্গে বাটা ২ টেবিল-চামচ, দুধ দেড় কাপ, কেওড়াজল ১ টেবিল-চামচ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, ঘি ২ টেবিল-চামচ, তেল আধা কাপ, চিনি ১ টেবিল-চামচ, লবণ প্রয়োজনমতো।

প্রণালী:
প্রথমে আস্ত রান কাঁটা চামচ দিয়ে কেঁচে নিয়ে পেঁয়াজ, রসুন আদা, জিরা, দারচিনি, তেজপাতা এলাচ ও লবঙ্গ, শুকনা মরিচ, গোলমরিচ, লবণ, টকদই, চিনি ও তেল দিয়ে মেরিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। পরিমাণ মতো পানি দিয়ে মশলাসহ রান সেদ্ধ করুন।

পেঁয়াজ বেরেস্তা, ঘি ও তেঁতুল বাদে দুধ, জায়ফল-জয়ত্রী-পোস্তদানাসহ ওপরের অন্য সব উপকরণ একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। মশলা রানের গায়ে লেগে তেল উঠে এলে তেঁতুলের মাড় দিয়ে দিন। সব শেষে পেঁয়াজ বেরেস্তা ও ঘি দিয়ে নামিয়ে নিন দারুণ মজার জিভে পানি আনা খাসির আস্ত লেগ রোস্ট।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org