তেঁতুলের শরবত তৈরীর সহজ রেসিপি

তেতুলের শরবত শরীর ও মনের জন্য অত্যান্ত কার্যকর পানীয়। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন তেঁতুলের শরবত।

তেঁতুলের শরবত তৈরীর সহজ রেসিপি

তেঁতুলের শরবত তৈরীর সহজ রেসিপি

উপকরণ

২ টেবিল-চামচ তেঁতুলের ক্বাথ, চিনি স্বাদ অনুযায়ী, আধা চা-চামচ জিরাগুঁড়া, মরিচ স্বাদ অনুযায়ী ও বিট লবণ স্বাদ মতো, লেবুর টুকরা ও বরফের টুকরা।

মসলা তৈরি

প্যানে প্রথমে শুকনা মরিচ টেলে নিন। লাল লাল থাকতেই নামিয়ে নিন। গোল মরিচ ও জিরাও টেলে নিন। জিরা খুব অল্প টালবেন। বেশি ভাজলে পুড়ে তিতা হয়ে যাবে। রং পরিবর্তিত হলেই নামিয়ে নেবেন। গরম থাকতেই ভালো করে মিহিগুঁড়া করে মুখ বন্ধ বয়ামে রাখুন।

যেভাবে তৈরি করবেন

তেঁতুল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা বা সাধারণ তাপমাত্রার পানি দিয়ে তেঁতুলে ক্বাথ বের করে নিন। তেঁতুলের দানা ও ময়লা ছেঁকে ফেলুন। তবে হাত দিয়ে ছাকনি দিয়ে নয়।

এর সঙ্গে পরিমাণ মতো পানি ও সব উপকরণ দিয়ে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ, চিনি ও গুঁড়ামরিচ দিন। বোতলে ভরে ফ্রিজে রাখুন।

এবার বরফকুচি ও লেবুর টুকরা অথবা পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা টক-মিষ্টি-ঝাল শরবত।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org